1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাশিয়া এ বছর গম রপ্তানির রেকর্ড ভাঙবে : পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৭১ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শুক্রবার বলেছেন, এক দশক ধরে বিশ্বের শীর্ষ পাঁচ গম রপ্তানিকারক দেশের নামের তালিকায় রাশিয়া রয়েছে এবং চলতি বছর দেশটি গম রপ্তানির ক্ষেত্রে আগের সব রেকর্ড ভাঙতে পারে বলে আশা করা হচ্ছে।
তিনি সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাতে চাই যে, কৃষি পণ্যের সরবরাহ মূল্য ৪ হাজার ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। বিগত ১০ বছর ধরে রাশিয়া শীর্ষ পাঁচ শস্য রপ্তানিকারক দেশের নামের তালিকায় রয়েছে। ২০১৬ সাল থেকে রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ নির্বাচিত হয়ে আসছে। বিশ্ব বাজারে দেশটির অবস্থান শীর্ষে রয়েছে। এক্ষেত্রে আশা করা হচ্ছে, চলতি বছর আমাদের কোম্পানিগুলো আরো এক ধাপ এগিয়ে গম রপ্তানির ক্ষেত্রে রেকর্ড গড়বেন।’
তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, রাশিয়া আফ্রিকাসহ খাদ্য ঘাটতির সম্মুখীন দেশগুলোকে সহায়তা করার মাধ্যমে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সক্রিয় প্রচেষ্টা চালাবে।
তিনি আরো বলেন, ‘গত বছর আমাদের সামগ্রিক রপ্তানি দশ বছরের রেকর্ড ভেঙেছে এবং ৫৯২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।’
খবর তাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ