1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

টেক্সাসে টর্নেডোতে উড়ে গেছে ঘরবাড়ি, নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৭৫ Time View

টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্যারিটনের প্যানহ্যান্ডেল শহর। এতে তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
শক্তিশালী টর্নেডোতে উড়ে গেছে ঘরবাড়ি, চারাগাছের মতো উপড়ে পড়েছে বিশাল আকৃতির গাছ ও বৈদ্যুতিক খুঁটি।
টেক্সাসের আবহাওয়া অফিস জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে টর্নেডো আঘাত হানে।
প্যারিটনের ফায়ার সার্ভিসের প্রধান পল ডাচার বলেন, ‘একটি অস্থায়ী বাড়িতে সরাসরি আঘাত করে টছনছ করে দিছে। সেখানকার অন্তত একজন নিহত হয়েছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা তিন।’
তিনি বলেন, ‘অন্তত ৩০টি লরি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে মানুষদের বের করে আনছে।’
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘শহরটির শিল্পকারখানা টর্নেডোর প্রলয়ংকারী শক্তিতে টছনছ হয়েছে। চোখের সামনে একের পর এক ঘর লণ্ডভণ্ড হতে দেখেছি।’
আবহাওয়া অফিস বলছে, দ্বিতীয় দফার টর্নেডোর সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় এটি টেক্সাসের অন্য অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করতে পারে। অন্ধকারে হওয়ায় আরও বেশি ধ্বংসযজ্ঞের আশঙ্কা করা হচ্ছে। তাই বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়।
খবর আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ