1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীতার নথিপত্র জমা দিলেন মিয়ামির মেয়র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৭৩ Time View

মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষ্যে বুধবার প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আধিপত্যকে বিপর্যস্ত করার আশায় রিপাবলিকান দলের প্রর্থীতার লড়াইয়ে যোগ দিয়েছেন। ফেডারেল ইলেক্টোরাল কমিশনের নিয়ম অনুযায়ী তিনি তার কাগজপত্র জমা দেন। খবর এএফপি’র।
৪৫ বছর বয়সী সুয়ারেজ তার সমর্থকদের প্রতিশ্রুতি দেয়া এক ভাষণে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।
তিনি কয়েক ডজন প্রার্থীর সাথে যোগ দিচ্ছেন, তারা সকলেই রিপাবলিকান দলের প্রার্থীতার জন্য দুইবার অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন।
সুয়ারেজ হলেন ফ্লোরিডার তিনজন প্রার্থীর একজন। তিনি গভর্নর রন ডিসান্টিস ও ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করছেন। ট্রাম্প হোয়াইট ছেড়ে যাওয়ার পর থেকে তার প্রাসাদ মার-এ-লাগোতে বসবাস করছেন।
রিপাবলিক ঘরনার সংখ্যাগরিষ্ঠ অংশ ২৩ আগস্ট নির্ধারিত প্রথম দফার বিতর্কে মুখোমুখী হবে।
প্রাথমিক প্রতিদ্বন্দ্বীতায় অংশ নেওয়া বিজয়ী প্রার্থী ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে লড়াই করবে। খুব সম্ভাবত ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হবেন জো বাইডেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ