1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের

বিশ্বে ১১ কোটি লোক জোরপূর্বক বাস্তচ্যুত : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৮৩ Time View

বিশ্বে রেকর্ড ১১ কোটি লোক তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তচ্যুত হয়েছে। জাতিসংঘ বুধবার এ কথা জানিয়েছে।
বিশ্ব সংস্থার শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলেছে, ইউক্রেনে রুশ যুদ্ধ, আফগানিস্তান থেকে শরর্ণাথীর পালিয়ে আসা এবং সুদানের গৃহযুদ্ধ শরণার্থীর মোট সংখ্যা বাড়িয়ে দিয়েছে যারা বিদেশে আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছে। আর যারা নিজ দেশের ভেতরে বাস্তুচ্যুত তাদের সংখ্যাও নজিরবিহীন।
ইউএনএইচসিআর তার গ্লোবাল ট্রেন্ডস ইন ফোর্সড ডিসপ্লেসমেন্ট নামক বার্ষিক রিপোর্টে বলেছে, গত বছরের শেষ নাগাদ ১০ কোটি ৮৪ লাখ লোক বাস্তচ্যুত হয়েছে। ২০২১ সালের তুলনায় এ সংখ্যা ১ কোটি ৯১ লাখ বেশি।
এর পর সুদানে সংঘাত শুরুর কারনে নতুন করে বাস্তচ্যুতি ঘটায় মে মাস নাগাদ এ সংখ্যা দাঁড়ায় ১১ কোটিতে।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, সংঘাত, নিপীড়ন, দ্বন্দ্ব ও বৈষম্যের কারনে বিশে^ ১১ কোটি লোক বাস্তুচ্যুত হয়েছে।
এটি আমাদের বিশ্ব পরিস্থিতির একটি নিন্দনীয় অবস্থা বলে তিনি উল্লেখ করেন।
বিশ্বে ২০২২ সালে ৩ কোটি ৫৩ লাখ লোক নিজ দেশ ছেড়ে বিদেশে পালিয়েছে। এছাড়া ৬ কোটি ২৫ লাখ আভ্যন্তরীণভাভে বাস্তুচ্যুত হয়েছে।
ফিলিপ্পো গ্রান্ডি আশঙ্কা করে বলেন, এ সংখ্যা আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ