1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের

দামেস্কে ইসরায়েলের বিমান হামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৮১ Time View

ইসরায়েলি সামরিক বাহিনী দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে। এতে সিরিয়ার এক সৈন্য আহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর এই হামলা করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। খবর এএফপি
সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলাকালে দেশটির ভূখণ্ডে কয়েকশ’ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
প্রাথমিকভাবে ইরান সমর্থিত বাহিনী এবং লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
এএফপির এক সংবাদদাতা জানান, বুধবার সিরিয়ার রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সানা পরিবেশিত খবরে বলা হয়, ‘মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর ১টা ৫মিনিটের দিকে ইসরায়েলি শত্রুরা দামেস্কের দক্ষিণপশ্চিমে বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে অধিকৃত গোলান মালভূমির দিক থেকে বিমান হামলা চালায়।’
সূত্রটি লক্ষ্যবস্তু বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ না করে বলেছে, ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার এক সৈন্য ‘মারাত্মকভাবে আহত’ হয়েছে এবং দেশটির অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ