1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

চীন ও আরব দেশগুলোর মধ্যে বিশাল বিনিয়োগ চুক্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৬৯ Time View

রিয়াদে চীন ও আরব দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্মেলনে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তির কথা ঘোষণা করা হলো।
সৌদি আরবের যুবরাজ সালমান বলেছেন, আমি পশ্চিমা দুনিয়ার সমালোচনা উপেক্ষা করেছি। আমরা যেখানে সুবিধা পাব, যেখানে সুবিধাজনক ডিল পাব, সেখানেই যাব।
রিয়াদের সম্মেলনে চীন থেকে প্রচুর বিনিয়োগকারী ও শিল্পপতি গিয়েছেন। গত মার্চে সৌদির রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা সৌদি আরামকো চীনের সঙ্গে দুটি বড় বিনিয়োগ চুক্তিতে সই করেছে।
সৌদির যুবরাজ বলেছেন, চীনে তেলের চাহিদা অনেক বেড়েছে। তার কিছুটা সৌদি আরব পূরণ করছে। চীন আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, চীন আমাদের সহযোগী দেশ। আমরা সহযোগিতার ভিত্তিতে এগোচ্ছি।
সৌদির শক্তিমন্ত্রী খালিদ আল ফলিহ বলেছেন, চীনের সঙ্গে আরব দুনিয়ার প্রতিটি চুক্তি গুরুত্বপূর্ণ। বিশেষ করে তেলের বাইরে অন্য শিল্পের ক্ষেত্রে যে সব বিনিয়োগ চুক্তি হবে, তা আরব দুনিয়ার চেহারা বদলে দিতে পারে। সম্মেলন শেষ হলে চুক্তির পরিমাণ জানানো হবে।
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন সৌদি আরব সফরের কয়েক দিনের মধ্যেই এই বিনিয়োগের ঘোষণা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ