1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

জাপানে বিমাবন্দরের রানওয়েতে দুই উড়োজাহাজের সংঘর্ষ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৬২ Time View

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী দুই উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় সকালের দিকে দুই উড়োজাহাজের সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত হয়নি বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড বলছে, হানেদা বিমানবন্দরের রানওয়েতে দুটি উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। যেখানে উড়োজাহাজ দুটির সংঘর্ষ হয়েছে তার পাশেই ট্যাক্সিওয়ে রয়েছে। দুর্ঘটনার পর বিমানবন্দরে কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বিলম্বিত হয়েছে।
এনএইচকে বলছে, এ দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে এ ঘটনার পর বিমানবন্দরের চারটি রানওয়ের মধ্যে একটি স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত বন্ধ ছিল।
দেশটির সরকারি এই সম্প্রচার মাধ্যমের প্রচারিত ছবিতে দেখা যায়, তাইওয়ানের ইভা এয়ারওয়েজ (২৬১৮ টিডব্লিউ) ও থাই এয়ারওয়েজের (থাই বিকে) দুটি উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। এতে থাই এয়ারওয়েজের উড়োজাহাজের ডানার অংশ ভেঙে গেছে। ডানার কিছু অংশ টুকরো টুকরো অবস্থায় বিমানবন্দরের রানওয়ের কাছে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
থাই এয়ারওয়েজ বলেছে, থাই বিকের ব্যাংককগামী ফ্লাইটটি বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় ইভা এয়ারওয়েজের উড়োজাহাজের পেছনের অংশের সঙ্গে সংঘর্ষ হয়।
বিমান সংস্থাটি বলেছে, সংঘর্ষে থাই এয়ারওয়েজের উড়োজাহাজের উইংলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে এই ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে। এয়ারবাস (এআইআর পিএ) এ৩৩০ বিমানটিতে ২৫০ জন যাত্রী ও ১৪ জন ক্রু সদস্য ছিলেন।
তবে সংঘর্ষের বিষয়ে তাৎক্ষণিকভাবে তাইওয়ানের ইভা এয়ারওয়েজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া জাপানের পরিবহন মন্ত্রণালয়ও বিমানবন্দরের রানওয়েতে দুই উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
থাই এয়ারওয়েজ বলছে, জাপানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।
খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ