1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ইমরানের পিটিআইকে ভেঙে গঠিত হচ্ছে নতুন দল!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৬৫ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) ভেঙে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। নতুন দলের নাম ইশতিহকাম-ই-পাকিস্তান পার্টি বা আইপিপি।

বৃহস্পতিবার (৮ জুন) এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের সাবেক নেতা জাহাঙ্গীর খান তারিন তার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পিটিআই ছেড়ে আসা আলেম খান, ইমরান ইসমাইলসহ কয়েকজন। তারা সবাই জাহাঙ্গীরের নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন।

নতুন দলটির উদ্যোক্তা এবং প্রধান ইমরান খানের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জাহাঙ্গীর। নতুন এ দলটি পাকিস্তান সেনাবাহিনী সমর্থিত বলে গুজব রয়েছে।

২০১৮ সালে যখন ইমরান খানের হাত ধরে পিটিআই সরকার গঠিত হয় তখন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জাহাঙ্গীর তারিন। তখন থেকে ইমরান খানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তিনি। এখন পাকিস্তানে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ইমরানের সঙ্গ ছেড়ে এসেছেন তিনি। এখন পিটিআই ছেড়ে গঠন করলেন নতুন রাজনৈতিক দল।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর বলেন, রাজনৈতিক অচলাবস্থা থেকে পাকিস্তানকে বের করে আনতে চান তিনি। দেশের আর্থ–সামাজিক উন্নয়ন চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ