1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আফগানিস্তানে ডেপুটি গভর্নরের জানাজায় বিস্ফোরণ : নিহত ১১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৭২ Time View

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নরের জানাজা চলাকালে মসজিদের ভেতরে এক বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার মসজিদে ওই বিস্ফোরণের ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছে বলে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশটি চীন ও তাজিকিস্তানের সীমান্তে অবস্থিত।
মঙ্গলবার এক গাড়িবোমা হামলায় প্রদেশটির ডেপুটি গভর্নর তালেবান নেতা মৌলভি নিসার আহমাদ আহমাদি ও তার গাড়ি চালক নিহত হন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল।
আইএস সম্প্রতি আফগানিস্তানের একাধিক শহরের প্রাণকেন্দ্রে বড় বড় হামলা চালিয়েছে। এই জঙ্গিগোষ্ঠীর সদস্যদের ধরতে দেশটির তালেবান প্রশাসন নিয়মিত অভিযানও চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবারের বিস্ফোরণে নিহতদের মধ্যে উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের সাবেক পুলিশ কমান্ডার সাইফুল্লাহ শামীমও আছেন বলে আরেক পুলিশপ্রধান নাজিবুল্লাহ বাদাখশাহীর দেওয়া শোকবার্তার বরাতে জানা গেছে।
ফাইজাবাদের বাসিন্দা আশরাফ নায়েল জানান, স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ বিস্ফোরণটি হয়, সে সময় তিনি নিকটবর্তী একটি আদালত ভবনে ছিলেন। বিস্ফোরণের পর অনেকেই মসজিদের ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন, কিছুক্ষণের মধ্যেই বহু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে আসে।
জঙ্গিগোষ্ঠী আইএস মূলত তালেবান প্রশাসনের শীর্ষ কর্তাদের লক্ষ্য করে তাদের সাম্প্রতিক হামলাগুলো চালাচ্ছে; মার্চে উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের গভর্নরকে হত্যার দায়ও স্বীকার করেছিল তারা।
আইএস বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ