1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাইডেন-সুনাক বৈঠকে আর্থিক সহযোগিতার ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৬৯ Time View

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার হোয়াইট হাউসে গিয়ে বাইডেনের সঙ্গে বৈঠক করলেন ঋষি সুনাক। আর্থিক সহযোগিতার ঘোষণা।
বাইডেন ও সুনাকের মধ্যে আলোচনার পর অ্যাটলান্টিক ঘোষণাপত্র জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, দুই দেশ বিনিয়োগ বাড়াবে।
সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে চারবার বাইডেনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসলেন। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি হোয়াইট হাউসে গিয়ে বৈঠক করলেন।
বাইডেন ও সুনাক আর্থিক সহযোগিতা, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, উত্তর আয়ারল্যান্ড এবং নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন। বাইডেন জানিয়েছেন, তারা ইউক্রেনকে নিঃশর্ত সমর্থন জানিয়ে যাওয়া নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৫০টিরও বেশি দেশ ইউক্রেনকে সামরিক সাহায্য করছে।
বৈঠকের পর দুই নেতা সাংবাদিক সম্মেলনও করেছেন।
বাইডেন ও সুনাক অ্যাটলান্টিক ঘোষণাপত্রের কথা বলেছেন। মূলত চীনের প্রভাব কমাতে দুই দেশ প্রতিরক্ষা ও পুনর্ব্যবহারযোগ্য শক্তির ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে। ঘোষণাপত্রে বলা হয়েছে, রাশিয়া ও চীনের মতো দেশের জন্য আন্তর্জাতিক স্থায়িত্ব বিপদের মুখে পড়েছে।
ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, আমেরিকা ও যুক্তরাজ্য একে অন্যের দেশে বিনিয়োগ করবে। সুনাক জানিয়েছেন, দুই দেশের মধ্যে আর্থিক সম্পর্ক এত শক্তিশালী আগে কখনো ছিল না।
সুনাক মার্কিন শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেন। তারপর তিনি জানিয়েছেন, মার্কিন শিল্পপতিরা যুক্তরাজ্যে এক হাজার সাতশ কোটি ডলারের বিনিয়োগ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ