1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের

ফিলিস্তিন বংশোদ্ভূত ৫ ইসরায়েলিকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৭৩ Time View

ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার একটি কার ওয়াশ কেন্দ্রে ফিলিস্তিন বংশোদ্ভুত পাঁচ ইসরায়েলিকে গুলি করে হত্যা করা হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। পুলিশ এ কথা জানিয়েছে।
এএফপির খবরে বলা হয়, চলতি বছর এ ধরনের বন্দুক হামলার ঘটনায় নিহত আরব ইসরায়েলিদের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়াল।
এ হামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেথ সম্প্রদায়টির ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকান্ড মোকাবেলায় সহায়তা করবে।
পুলিশ জানায়, নাজারেথের ঠিক পশ্চিমে ইয়াফিয়া নামক একটি আরব গ্রামে এ ভয়াবহ হামলা চালানো হয়।
এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহভাজনদের গ্রেফতারে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
ঘটনাস্থল থেকে কথা বলার সময় পুলিশ মুখপাত্র এলি লেভি সরকারি সম্প্রচার কেন্দ্র কান’কে বলেন, ‘এক বা একাধিক ব্যক্তি’ ওই কার ওয়াশ কেন্দ্রে লোকজনের ওপর বেপরোয়া গুলি বর্ষণ করে।
উল্লেখ্য, ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব ইসরায়েলি। তারা ফিলিস্তিনিদের বংশধর। ১৯৪৮ সালে ইসরায়েল গঠনের পর তারা তাদের ভূমিতে থেকে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ