1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

সিরিয়া থেকে মার্কিন বাহিনীর তেল চুরি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৭১ Time View

সিরিয়ার হাসাকা প্রদেশের খনি থেকে গত শনিবার ( ৩ জুন ) ৪৫টি তেলের ট্যাংকারে করে তেল নিয়ে গেছে মার্কিন বাহিনী। এমন তথ্য জানিয়েছে, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ । সংস্থাটি জানায়,ইরাক সীমান্তে অবৈধভাবে স্থাপিত মাহমুদিয়া ক্রসিং দিয়ে এসব তেল নিয়ে যাওয়া হয়েছে। এসব তেল ট্যাংকারের গন্তব্য হচ্ছে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। নিয়মিতই এভাবে সিরিয়ার খনিজ সম্পদ উত্তোলন ও চুরির ঘটনা ঘটছে।
প্রথম থেকেই সিরিয়ার ভূখণ্ড থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে দেশটির সরকার। কিন্তু এখনও কিছু এলাকায় সেনা মোতায়েন রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এদিকে সিরিয়ায় মার্কিন বাহিনীর অবৈধ উপস্থিতির প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার রাশিয়ার সংসদের ফেডারেশন কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান কন্সতান্তিন কোসাচেভ বলেন, মার্কিন বাহিনী বেআইনিভাবে সিরিয়ায় সেনা মোতায়েন রেখেছে। আইন অমান্য করে সেখানে সেনা মোতায়েনের অর্থ হচ্ছে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রের ভূখণ্ড দখলে নেয়া।
মার্কিন সরকার সিরিয়ার ভূমি দখলে নিয়ে তাদের নিজস্ব সামরিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক উদ্দেশ্য হাসিলের জন্য সেদেশের প্রাকৃতিক সম্পদ লুট করছে বলেও মন্তব্য করেন কন্সতান্তিন কোসাচেভ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ