1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ৫৪ সেনা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৬৪ Time View

সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত হয়েছেন। উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি জানান, সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। তবে জঙ্গি গোষ্ঠীটি দাবি করছে, হামলায় ১৩৭ জন সেনাকে হত্যা করেছে তারা।
এক বিবৃতিতে শনিবার প্রেসিডেন্ট মুসেভেনি জানান, রাজধানী মোগাদিসু থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আল-শাবাব বুলমারের ঘাঁটিতে হামলা চালায়। হামলাটি গত সপ্তাহে হয়েছে বলেও জানান তিনি।
তবে জঙ্গিগোষ্ঠীটি দাবি করেছে, গত ২৬ মে তারা একটি আত্মঘাতী হামলা চালালে ১৩৭ সেনা নিহত হন।
প্রেসিডেন্ট মুসেভেনি শনিবার আরও বলেন, ‘উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে। আমাদের সেনারা অসাধারণ দক্ষতা দেখিয়েছে এবং নিজেদের পুনর্গঠিত করেছে। ফলে মঙ্গলবারের মধ্যে ঘাঁটিটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।’
সোমালিয়া, উগান্ডাসহ আফ্রিকার কয়েকটি দেশে আল শাবাবের সদস্যরা সক্রিয়। আত্মঘাতী হামলা, বোমা বিস্ফোরণ, অপহরণ ও লুটপাটসহ বিভিন্ন অপরাধে জড়িত জঙ্গি গোষ্ঠীটি। এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী। তারপরও তৎপরতা থামছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ