1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

ইউক্রেনের দিনিপ্রোতে রুশ হামলা, আহত ২০

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৬২ Time View

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের দিনিপ্রো শহরে রাশিয়ার হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা একটি দুইতলা ভবনে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
রোববার (৪ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।
এক কর্মকর্তা বলেছেন, আহতদের মধ্যে পাঁচজন শিশু এবং একজনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।
যদিও রাশিয়া এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাকের মতে, শহরের উত্তরের একটি জেলায় কথিত হামলার পর আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেছেন, আহত পাঁচ শিশুর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। ১৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কিয়েভে যেকোনো ধরনের বিমান হামলা প্রতিহত করতে রোববার ভোরের দিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। রাজধানীর সামরিক প্রশাসন টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ