1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

বোনকে ১১ কোটি টাকার ফ্ল্যাট উপহার দিলেন আলিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৮১ Time View

বলিউডের আলোচিত অভিনেত্রী আলিয়া ভাট। এক যুগের অভিনয় ক্যারিয়ারে দর্শকের যেমন মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন, তেমনি অর্থনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার বড় বোনকে ১১ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট উপহার দিলেন এই অভিনেত্রী।
ভারতের রিয়েল এস্টেটভিত্তিক নিউজ পোর্টাল স্কয়ার ফিট ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, আলিয়া তার দুটি ফ্ল্যাট বোন শাহিন ভাটকে উপহার দিয়েছেন। দুটো ফ্ল্যাটই জুহুর গিগি অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় অবস্থিত। এ দুটি ফ্ল্যাটের মূল্য ৮.৯৯ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। গত ১০ এপ্রিল আলিয়া তার এই উপহারের দলিলে স্বাক্ষর করেন।
২০১৫ সালে আলিয়া ভাট এ দুটো ফ্ল্যাট অভিনেতা অনুপম খের ও তার স্ত্রী কিরন খেরের কাছ থেকে কিনেছিলেন। একটি ফ্ল্যাট ৮৮৯ স্কয়ার ফিটের, অন্যটি ১১৯৭ স্কয়ার ফিট। প্রতি ফ্ল্যাটের জন্য একটি করে গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে।
২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া ভাট ও রণবীর কাপুর। তারপর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গত বছরের ৬ নভেম্বর কন্যা সন্তান জন্ম দেন আলিয়া। ব্যক্তিগত জীবনে দারুণ সময় পার করছেন আলিয়া।
আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। গত বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। এতে প্রথমবার স্বামীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ