1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সব দল ঐক্যবদ্ধভাবে এই জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং যেকোনো মূল্যে তা বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আজকের দিনটি দেশের গণতন্ত্রের যাত্রার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের তাজা রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ফিরে পেয়েছে।

তিনি আরও বলেন, এই রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা আরও বেশি সুদৃঢ় ও গতিশীল হবে। অতীতে বিগত একদলীয় সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে দেশের স্বাভাবিক গণতান্ত্রিক ধারাকে মারাত্মকভাবে ব্যাহত করেছিল।

তবে বর্তমানে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে আসার মাধ্যমে সেই কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার করা হয়েছে, যার সম্পূর্ণ কৃতিত্ব জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ