1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

সালমান শাহ-মৌসুমী শৈশবের বন্ধু ছিলেন না, দাবি নায়কের মায়ের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৩ Time View

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের সুপারহিট জুটি সালমান শাহ ও মৌসুমী। ১৯৯৩ সালের ২৫ মার্চ সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছিল তাদের। তবে প্রচলিত আছে, ছোটবেলা থেকেই একে অপরের পরিচিত ছিলেন তারা।

গত শনিবার (২৫ মার্চ) অভিনয়জীবনের ৩০ বছর পূর্তিতে সালমানের স্মৃতিচারণ করে প্রিয়দর্শিনী বলেন, ‘তখন আমরা খুলনায় থাকতাম। ছোটবেলায় ইমন (সালমান শাহ) আর আমি প্লে ও নার্সারিতে একসঙ্গে পড়েছি। আমরা দুজনেই দুজনের বাসায় যাতায়াত করতাম। ভালো বন্ধুত্ব ছিল। হঠাৎ তারা ঢাকায় চলে আসে। এরপর সিনেমায় কাজ করতে এসে আবার আমাদের দেখা হয়। অল্প ক’দিনেই আমাদের সম্পর্ক আগের রূপ নেয়। নিজেদের সবকিছু একজন আরেকজনকে বলতাম।’

তবে সালমান শাহ-মৌসুমীর শৈশবের বন্ধুত্ব নিয়ে দ্বিমত পোষণ করছেন প্রয়াত নায়কের মা নীলা চৌধুরী। তার ভাষ্যমতে, ছেলের সঙ্গে সিনেমায় অভিনয়ের আগে তিনি মৌসুমীকে চিনতেন না।

এ প্রসঙ্গে নীলা চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর মৌসুমী একবার আমাদের বাসায় এসেছিল। সে সময়ই প্রথম মৌসুমীকে দেখি। কিন্তু মৌসুমী বলছে, ইমন (সালমান শাহ) তার বাল্যবন্ধু ছিল। খুলনায় তারা একসঙ্গে পড়াশোনা করেছে। এটা কবে, কীভাবে আমি জানি না।’

তিনি যোগ করেন, ‘আমার ছেলে খুলনায় কোনো স্কুলে পড়েনি। অনেক দিন পর্যন্ত ওকে আমরা বাড়িতেই পড়িয়েছি। আমার ছেলে ভালো গান গাইত, সবাই তাকে পছন্দ করত। তখন অনেকেই আমাদের বাড়িতে আসতেন। সবাইকে তো চেনা সম্ভব নয়। কিন্তু সালমানের সঙ্গে কাদের বন্ধুত্ব ছিল, সেটা মা হিসেবে আমি ভালো জানি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ