1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সাফে খেলতে আসছেন রোনান সুলিভান নভেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে: ফকির মাহবুব চাহিদামত টাকা পেলেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা, জমাও পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ খাত ও গ্রিড আধুনিকায়নে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক সাফ চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় পরিচালনা পর্ষদের জবাবদিহিতায় গুরুত্ব রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

বিশ্বজুড়ে করোনায় একদিনে ৩০০ মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৫৮ Time View

করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় প্রায় তিন শ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার।

বুধবার (২২ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯৮ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ২১ হাজার ৪১ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৬৮১ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৬২৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১৬ জন এবং মারা গেছেন ৭ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭ লাখ ১৪ হাজার ৯৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ১৭৮ জনের।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৩৫ জন এবং মারা গেছেন ৭৮ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার ১১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫১ হাজার ৮৮২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৭৩ জন এবং মারা গেছেন ৩৪ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৮৮২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৮৯৯ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ