1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

সৌদিতে রমজানের চাঁদ দেখা যায়নি, রোজা শুরু ২৩ মার্চ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৫৫ Time View

সৌদি আরবে মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে, দেশটিতে ২২ মার্চ (বুধবার) হবে শাবান মাসের শেষদিন এবং রমজান মাস শুরু হবে আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার)।

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটিও জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে রমজান মাস। কমিটির তথ্যমতে, আগামী ২২ মার্চ হবে শাবান মাসের শেষদিন এবং বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা।

ইসলামী ক্যালেন্ডারে মাস হয় সাধারণত ২৯ অথবা ৩০ দিনে। মাসের শুরু ও শেষ নির্ভর করে চাঁদ দেখার ওপর। এ জন্য অন্য মাসগুলোর মতো প্রতি বছর রমজানের শুরুর দিনও পূর্বনির্ধারিত হয় না।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রমজানের চাঁদ দেখা নিশ্চিত করতে বুধবারও বৈঠকে বসেবে সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটি।

এর আগে, সৌদি কর্তৃপক্ষ দেশটিতে বসবাসরত মুসলিমদের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার অনুরোধ জানিয়েছিল। খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে যেভাবেই হোক, কেউ নতুন চাঁদ দেখলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালতে জানানোর আহ্বান জানিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ