1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

এবার সেই প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন শাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৯০ Time View

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।

গত বুধবার (১৫ মার্চ) বিকেলে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিকে লিখিত অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগের পর গত বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি রেস্তোরাঁয় সেই প্রযোজকের সঙ্গে বৈঠকে বসেছিলেন শাকিব খান। চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু সেখানে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন।

তবে ঘটনা এখন ভিন্ন দিকে মোড় নিয়েছে। নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করা রহমত উল্লাহ আসলে সেই সিনেমার প্রযোজকই নন। আর তাই প্রযোজক দাবি করে এফডিসির বিভিন্ন সমিতিতে অভিযোগ করা রীতিমত প্রতারণা।

প্রযোজক ও পরিবেশক সমিতির অফিস সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ মার্চ প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি নির্মাণের অনুমতি দেওয়া হয়। ভারটেক্স মিডিয়ার নামে এই সিনেমার প্রযোজক মো: জানে আলম। প্রযোজক হিসেবে রহমত উল্লাহর নাম কোথাও উল্লেখ নেই।

জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স মিডিয়া ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির প্রকৃত মালিক। এই প্রতিষ্ঠান থেকেই সিনেমাটির সিংহভাগ লগ্নি করা হয়েছে। শাকিবের সঙ্গে চুক্তি ও শিডিউল সংক্রান্ত যাবতীয় আলাপও করেছিলো প্রতিষ্ঠানটি।

সূত্রমতে, নিজেকে প্রযোজক দাবি করা এই রহমত উল্লাহ ছিলেন অস্ট্রেলিয়ার শুটিংয়ের অ্যারেঞ্জার! অস্ট্রেলিয়া অংশে কাজের সুযোগ পেয়ে তিনি শাকিবকে নানা কেলেঙ্কারীতে ফাঁসানোর চেষ্টা করেছেন। তার উদ্দেশ্যই ছিলো, প্রযোজক সেজে নানা অনিয়মের দোহাইয়ে শাকিবের কাছ থেকে টাকা আত্মসাৎ!

এদিকে রহমত উল্লাহর এসব ভিত্তিহীন অভিযোগে ভীষণ চটেছেন শাকিব খান। তিনি এই প্রযোজক দাবি করা ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন।

এ প্রসঙ্গে শাকিবের পক্ষে জানানো হয়, মিথ্যা অভিযোগ তোলার সুরাহা না হওয়া পর্যন্ত প্রযোজক নামধারী এই প্রতারক যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই কারণেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ