1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনা-৩ আসনের প্রতিটি ম-পে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি, ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের

ইইউ ও ব্রিটেনের ওপর ইরানের পাল্টা নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৩ Time View

ইরান ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের ৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইরানে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ মোকাবেলায় তেহরানের নেয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইইউ ও ব্রিটেন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর পাল্টা জবাব হিসেবে ইরান মঙ্গলবার এ পদক্ষেপ নিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী বিভিন্ন গ্রুপকে সহায়তা এবং অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোসহ সহিংসতা ও অস্থিতিশীলতাকে উস্কে দেয়ার কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
ইউরোপের বিভিন্ন দেশের কয়েকটি সামরিক কোম্পানি, মন্ত্রী এবং জাতীয় ও ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের ব্যাংক একাউন্ট ও ইরানের ব্যাংকের সাথে লেনদেন বন্ধ এবং ইরানে প্রবেশে ভিসা নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে সোমবার ইইউ ইরানের ৩২ ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানজুড়ে বিক্ষোভ শুরুর পর ইইউর এটি পঞ্চম দফার নিষেধাজ্ঞা আরোপ।
উল্লেখ্য, গত বছরের ১৬ সেপ্টেম্বর কুর্দী তরুনী মাশা আমিনি পুলিশি হেফাজতে নিহত হওয়ার পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। সঠিকভাবে হিজাব না পরায় নৈতিক পুলিশ মাশাকে গ্রেফতার করার পর তাদের হেফাজতেই তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ