1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনা-৩ আসনের প্রতিটি ম-পে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি, ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের

ব্রাজিলে বন্যায় নিখোঁজদের সন্ধানে ব্যাপক অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৯ Time View

ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় নিখোঁজদের সন্ধানে মঙ্গলবার উদ্ধারকর্মীরা ব্যাপক অভিযান চালিয়েছে। গত সপ্তাহের শেষ দিকে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে কমপক্ষে ৪৬ জনের ও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
সমুদ্রসৈকতের জন্য জনপ্রিয় সাও সেবাস্তিয়াও নগরীতে ২৪ ঘণ্টায় প্রায় ৬৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মাসিক বৃষ্টিপাতের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ দুই গুণেরও বেশি। নগরীটি সাও পাওলোর প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
রাজ্য সরকার জানায়, এই অঞ্চলে বৃষ্টিপাতের ক্ষেত্রে এটাই নতুন রেকর্ড। এদিকে ইনমেট আবহাওয়া পরিষেবা সংস্থা জানায়, এই অঞ্চলে চলতি সপ্তাহে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
জরুরি কর্মীরা মঙ্গলবার আরও মৃতদেহ উদ্ধার করেছে। এদিকে কর্তৃপক্ষ এই এলাকায় আরও ভূমিধসের সতর্কতা জারি করেছে।
সাও পাওলোর গভর্নর কার্যালয় জানায়, এই অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।
মঙ্গলবার রাতে গভর্নরের কার্যালয় জানায়, এই দুর্যোগে মৃতের সংখ্যা ৪৪ থেকে বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ