1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মামলার মাঝেই আদিলের বিরুদ্ধে নতুন অভিযোগ রাখির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৬ Time View

আদালতে গড়িয়েছে রাখি ও আদিলের দাম্পত্য কলহের জল। এবার আদিলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন রাখি। আদিল নাকি নিষিদ্ধ মাদক নিতেন, দাবি ‘বিগ বস’ খ্যাত টেলি তারকার।
সপ্তাহখানেক আগে স্বামী আদিলের বিরুদ্ধে প্রতারণা ও গায়ে হাত তোলার অভিযোগ আনেন রাখি। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশি হেফাজতে আদিল। এবার রাখির অভিযোগ, নিষিদ্ধ মাদক সেবন করতেন আদিল। রাখি জানান, আদিলের কাছে প্যাকেট আসত, তাতে পাউডারের মতো কিছু থাকত। কোন মাদকের নেশা করতেন আদিল? এমন প্রশ্নে রাখি জানান, কোন মাদক, তা তিনি জানেন না। তবে রাখির বক্তব্য, ‘পুলিশকে সব জানিয়েছি, পুলিশের কাছে সব প্রমাণ আছে।’
স্বামী আদিল দুরানির সঙ্গে দাম্পত্য কলহের মামলায় এখন চর্চার কেন্দ্রে রাখি সাওয়ান্ত। প্রতারণা, গায়ে হাত তোলাসহ একাধিক ধারায় আদিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারি আদিলকে গ্রেপ্তার করে ওশিয়ারা থানার পুলিশ। আপাতত জেলে রয়েছেন আদিল। আদালতে তার বিরুদ্ধে মামলা লড়ছেন রাখি। বুধবার ছিল সেই মামলার শুনানি।
আদালত থেকে বেরিয়ে রাখি জানান, তিনি আদিলের অত্যাচারের শিকার। তবে দেশের আইন ব্যবস্থার ওপর ভরসা আছে তার। রাখির আশা, আদালতে ন্যায়বিচার পাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ