1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনা-৩ আসনের প্রতিটি ম-পে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি, ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের

বিশ্বে করোনায় আরও ৭১৫ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৫ Time View

আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮৭ হাজার ৫৪৭ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ৫১০ জনে। এছাড়া করোনা থেকে ৬৫ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৪১৭ জন সুস্থ হয়েছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানা যায় ওয়ার্ল্ডোমিটারস থেকে।
এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৩৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১৫৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৮৩০ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪১ হাজার ৮৬২ জনে।
এসময়ে জাপানে ১৭২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৩৪৭ জনের। এছাড়াও ব্রাজিলে একদিনে মারা গেছেন ১২০ জন, রাশিয়ায় ৩৭ জন, তাইওয়ানে ৬১ জন এবং ফ্রান্সে মৃত্যু হয়েছে ২৭ জনের। বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ১৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ