1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ খুলনায় আ.লীগ-বিএনপির মধ্যে ডিলারশিপ ভাগাভাগি উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি

পুতিনের জীবিত থাকা নিয়ে সন্দিহান জেলেনস্কি!

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ৫৬ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেঁচে আছেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি যুক্ত হন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার বিষয়ে প্রশ্ন করলে জেলেনস্কি এমন মন্তব্য করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘পুতিন বেঁচে আছেন কি না তা আমি পুরোপুরি বুঝতে পারছি না। তিনিই কি সিদ্ধান্ত নেন, নাকি অন্য কেউ, তা নিয়ে আমার কাছে কোন তথ্য নেই।’
এদিকে এ বক্তব্যের কয়েক ঘণ্টা পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘এটা স্পষ্ট যে, ইউক্রেন ও জেলেনস্কির কাছে একটি বিরাট সমস্যা হলো পুতিন ও রাশিয়া। যত তাড়াতাড়ি তিনি বুঝতে পারবেন যে, রাশিয়া আছে এবং থাকবে ততোই ইউক্রেনের মঙ্গল হবে।’
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্যের অবনতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে থাকে পশ্চিমা গণমাধ্যমগুলো, তবে এ সব প্রতিবেদনের কোনোটিই নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ