1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

১৯ নভেম্বর প্রেসিডেন্ট বাসভবনে বাইডেনের নাতনি বিয়ে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৪৬ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনির বিয়ের আয়োজন হতে যাচ্ছে প্রেসিডেন্ট বাসভবনে।
আগামী ১৯ নভেম্বর সেখানে এই বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
২৮ বছর বয়সী নাওমি বাইডেন তার দীর্ঘদিনের সঙ্গী ২৪ বছর বয়সী পিটার নিলের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন দুজনই।
বাইডেনের ছেলে হান্টার বাইডেন ও তার সাবেক স্ত্রী ক্যালিন বুলের মেয়ে নাওমির সঙ্গে পিটারের চার বছর আগে পরিচয়। এ জুটি ওয়াশিংটনে বসবাস করছেন। চুটিয়ে প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।
হোয়াইট হাউসে কোনো প্রেসিডেন্টেন নাতনির এটিই প্রথম বিয়ে। এর আগে অন্তত ১৮টি বিয়ের আয়োজন হয়েছে প্রেসিডেন্ট ভবনে, যেগুলোর বেশিরভাগই প্রেসিডেন্টের মেয়ের।
নাতনির বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত ফার্স্ট লেডি জিল বাইডেন। তিনি বলেন, নাওমি তার বিয়ের পরিকল্পনা করছে, তারা নিজেরা পছন্দ করেছে। সে খুবই অসাধারণ ও সুন্দরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ