1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

লিভারপুলের দর ৪০০ কোটি পাউন্ড, ‘কেনার দৌড়ে মুকেশ আম্বানি’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৫৫ Time View

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি বিশ্বখ্যাত ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল এফসির কেনার প্রতিযোগিতায় নেমেছেন বলে যুক্তরাজ্যের গণমাধ্যমে খবর এসেছে।
ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) ইংলিশ প্রিমিয়ার লিগের প্রভাবশালী ফুটবল ক্লাবটিকে ৪০০ কোটি ব্রিটিশ পাউন্ডে বিক্রি করতে চায় বলে দ্য মিররের প্রতিবেদনে বলা হয়।
২০১০ সারের অক্টোবরে মার্সেসাইড ক্লাব কিনে নেওয়া এফএসজি এই বিক্রিতে সহায়তার জন্য গোল্ডম্যান স্যাচ ও মরগান স্ট্যানলিকে নিয়োগ করেছে।
ফোর্বসের তালিকায় বিশ্বের অষ্টম ধনী ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওই ক্লাব সম্পর্কে খোঁজখবর নিয়েছেন বলে খবরে বলা হয়েছে।
তবে বহুজাতিক শিল্পগোষ্ঠীর মুম্বাইয়ের সদর দপ্তরের কয়েকজনের সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
দুবাইয়ের সবচেয়ে দামি বাড়িটি ছোট ছেলের জন্য কিনলেন মুকেশ আম্বানিদুবাইয়ের সবচেয়ে দামি বাড়িটি ছোট ছেলের জন্য কিনলেন মুকেশ আম্বানি
এফএসজি এক বিবৃতিতে বলেছে, ‘সম্প্রতি এই ক্লাবের মালিকানায় বেশ কিছু পরিবর্তন হয়েছে। ইংলিশ প্রিমিয়ার ক্লাবগুলোতেও মালিকানা পরিবর্তনের গুজব রয়েছে। অনিবার্যভাবেই ফেনওয়ে স্পোর্টস গ্রুপের মালিকানা নিয়ে আমাদের প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয়।
‘লিভারপুলের শেয়ার কিনতে আগ্রহী তৃতীয় পক্ষের কাছ থেকে মাঝে মধ্যেই আগ্রহ প্রকাশ করা হয়। আমরা বরাবর বলছি, সঠিক নিয়ম ও শর্ত মেনে ক্লাব হিসাবে লিভারপুলের সর্বোত্তম স্বার্থে শেয়ার বিক্রি হবে।
ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আম্বানির কোম্পানি। এটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) বাণিজ্যিক অংশীদার হওয়ার পাশাপাশি ভারতীয় সুপার লিগ ফুটবল ইভেন্টও পরিচালনা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ