1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

করোনা: আক্রান্তে শীর্ষে জাপান, মৃত্যুতে তাইওয়ান

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৪৭ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৪ জন।
গত একদিনে বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। এরপরই আছে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান। অন্যদিকে মৃত্যুতে শীর্ষে অবস্থান করছে জাপান, তাইওয়ান ও ইন্দোনেশিয়া।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে সোমবার (৭ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৬ হাজার ৬৬৮ জন এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার ১৩ জন।
গত ২৪ ঘণ্টায় জাপানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৩৯৭ জন এবং মারা গেছেন ৪৬ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৬ লাখ ৭৪ হাজার ৯৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৭ হাজার ২৭ জন মারা গেছেন।
রাশিয়াতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৫৬৬ জন এবং মারা গেছেন ৬২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৬৩ হাজার ৮৫০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৫৮৮ জনের।
তাইওয়ানে গত একদিনে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৩৩৫ জন এবং মারা গেছেন ৪৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ লাখ ৮৭ হাজার ৫৩৮ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৯৮ জনের।
দক্ষিণ কোরিয়ায় এ সময়ে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ১৮ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৮ লাখ ৩৮ হাজার ২৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২৯ হাজার ৩৭২ জন মারা গেছেন। একইসময়ে ফিলিপাইনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১৬ জন এবং মারা গেছেন ৩৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ