1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে ‘বট বাহিনী’ পরিকল্পিতভাবে কাজ করছে : কোয়াবের সভাপতি জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ বিল পাশ জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাশ ঢাকা থেকে সরিয়ে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র রাষ্ট্রদূত করল ভারত লেবাননে চলছে ইসরায়েলের হামলা, বৈরুতের হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার জামায়াতের এমপিকে আরও মনোযোগী হতে বললেন স্পিকার বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী

অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবো : শাহবাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩৯ Time View

আগাম নির্বাচনের দাবিতে লং মার্চ চলাকালে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার ঘটনা তদন্তে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে ফুল কোর্ট কমিশন গঠনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এসময় তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন।
লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, প্রধান বিচারপতির উচিত হবে বিশৃঙ্খলা ও সংশয় এড়াতে ফুল কোর্ট কমিশন গঠন করা। তিনি বলেন, ‘যদি আমার আবেদন না শোনেন তাহলে ভবিষ্যতে প্রশ্ন উঠবে’।
শাহবাজ শরিফ বলেন, ‘আমাকে জিজ্ঞাসাবাদের জন্য যেখানেই ডাকা হবে আমি যাবো’। তিনি এ বিষয়ে প্রধান বিচারপতিকে শিগগির একটি চিঠি লেখার কথা জানান এবং এটি বিচারের জন্য গৃহীত হবে বলে মনে করেন। দেশের স্বার্থে এই কমিশন গঠন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
ইমরান খানের ওপর হামলায় জড়িতদের শাস্তির কথাও বলেন শাহবাজ শরিফ। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও এক সামরিক কর্মকর্তা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন। যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রমাণিত হয় তাহলে রাজনীতি ছেড়ে দেবো’।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইমরান খানের ওপর হামলার নিন্দা জানান। তিনি আরও বলেন, এ ঘটনার কারণে চীন সফর শেষে তিনি সেদিন সংবাদ সম্মেলনের আয়োজন বাতিল করেন। হামলায় আহত ইমরান খান ও অন্যান্যদের দ্রুত সুস্থতাও কামনা করেন শাহবাজ শরিফ।
তিনি আরও বলেন, ‘এই হামলা একটি নিন্দনীয় ঘটনা। যখন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তখন এটা আমার দায়িত্ব যে আমি জনগণকে রক্ষার জন্য একটি ইতিবাচক ভূমিকা পালন করি’। তিনি পিটিআই প্রধানকে তার অভিযোগের সমর্থনে প্রমাণ উপস্থাপনের আহ্বানও জানান।
বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ইমরান খানসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মারা যান একজন। এখনও লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন ইমরান খান। পিটিআই নেতারা জানিয়েছেন, দু’একদিনের মধ্যে বাড়ি ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ