1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

রাশিয়াকে ইরানের অস্ত্র সরবরাহের পরিকল্পনা ‘অগ্রহণযোগ্য’ : ন্যাটো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৮ Time View

ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে মস্কোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রসহ অস্ত্র সরবরাহের পরিকল্পনা ‘অগ্রহণযোগ্য’।
কিয়েভ ও তাদের পশ্চিমা মিত্ররা রাশিয়াকে ড্রোন সরবরাহ করায় ইরানকে দায়ী করে আসছে।
ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘আমরা লক্ষ্য করছি যে, ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ার প্রস্তাব দিচ্ছে এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয় বিবেচনা করছে।’
তিনি বলেন, ‘এটি একেবারে অগ্রহণযোগ্য। রাশিয়ার এই অবৈধ যুদ্ধে কোনো দেশের মস্কোকে সহায়তা করা উচিত হবে না।’
কিয়েভ জানায়, ইউক্রেনের সাধারণ মানুষের বিরুদ্ধে ইরানের প্রায় ৪০০ ড্রোন ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে এবং মস্কো প্রায় দুই হাজার ড্রোনের অর্ডার দিয়েছে। এদিকে তেহরান ইউক্রেনের এমন অভিযোগ প্রত্যাখান করেছে।
স্টলটেনবার্গ আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে ব্যর্থ হতে চলায় সেখানে ‘আরও বর্বরতা চালাচ্ছেন’।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামোসহ ইউক্রেনজুড়ে অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দেখেছি।’
স্টলটেনবার্গ বলেন, রাশিয়া আসন্ন শীতে ইউক্রেনের সাধারণ মানুষকে পানি, বিদ্যুৎ ও গরম করার সুবিধা থেকে বঞ্চিত করতে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ