1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ঐন্দ্রিলা শর্মা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৫০ Time View

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কয়েক দিন আগেই হাসিমুখে সব্যসাচী চৌধুরীর সঙ্গে সোশ্যালে ছবি পোস্ট করেছিলেন তিনি। মরণব্যাধি ক্যানসারকে হারিয়ে অনেকটা স্বাভাবিক ছন্দে ফিরেছিলেন। টালিপাড়ার কয়েকটি ইভেন্টেও দেখা গেছে তাকে। কিন্তু এবার হঠাৎই দুঃসংবাদ। ব্রেন স্ট্রোক করে হাসপাতালে এই অভিনেত্রী।
ঐন্দ্রিলা হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐন্দ্রিলার পরিস্থিতি আশঙ্কাজনক। মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক হওয়ায় মাথায় রক্তজমাট বেঁধেছে তার।
হাসপাতাল সূত্র জানিয়েছে, অভিনেত্রীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। কোমায় রয়েছেন তিনি। তবে বুধবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু ৪৮ ঘণ্টা না হলেও এ বিষয়ে কিছুই বলা যাবে না। আর চিকিৎসকরা জানিয়েছেন, ঐন্দ্রিলার পুরোপুরি জ্ঞান না ফিরলে কিছুই বলা যাবে না।
জানা গেছে, আপাতত ঐন্দ্রিলার শরীরের একপাশ পুরো অবশ রয়েছে। বাম হাত কিছুটা নড়ছে। চোখও নাড়াতে পারছেন। এছাড়া শরীরের সবটাই অবশ। তবে তাকে নিয়ে আশাবাদি চিকিৎসকরা। আর বয়স কম হওয়ায় ঝুঁকিও কম বলে মনে করছেন তারা।
প্রসঙ্গত, দু-বার ক্যানসারকে হারিয়েছেন ঐন্দ্রিলা। ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে বন্ধুরা সবার কাছে যোদ্ধা তিনি। সুস্থ হয়ে কাজে ফিরবেন বলেও জানিয়েছিলেন। কাজও করেছেন। ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চ থেকে শুট লাইফে প্রত্যাবর্তন। তারপর ‘ভোলে বাবা পার করেগা’ সিনেমায়ও দেখা যায়। এছাড়া ক’দিন পরই গোয়া যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ