1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ১২ বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দিয়েছে জামায়াত ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল: সিবগাতুল্লাহ ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি ডেঙ্গুবিরোধী অভিযান: জরিমানার অর্থ মৃতদের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেবেন ডিএসসিসি প্রশাসক সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস

রানির কফিনের কাছে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯ Time View

ওয়েস্টমিনস্টার হলে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। তাঁকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তাঁকে পাবলিক অর্ডার আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং হেফাজতে নেওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে ওয়েস্টমিনস্টার হলে এ ঘটনা ঘটেছে। পার্লামেন্টারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রোটেকশন কমান্ডের কর্মকর্তারা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে আটক করেছেন।

পার্লামেন্টের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা ওয়েস্টমিনস্টার হলের ঘটনা সম্পর্কে অবগত আছি। সেখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের সারি থেকে বের হয়ে এক ব্যক্তি রানির কফিনের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনার পর সবাইকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে আবার সারি শুরু হয়।’

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরালে মারা গেছেন ৯৬ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। আগামী ১৯ সেপ্টেম্বর তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগ পর্যন্ত রানির কফিন ওয়েস্টমিনস্টার হলে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ