1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ইরানের সঙ্গে কৌশলগত চুক্তি চূড়ান্ত হতে যাচ্ছে: পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩ Time View

ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হওয়ার পাশাপাশি কৌশলগত চুক্তিও চূড়ান্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ বৈঠকের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠকে এসব তথ্য জানান পুতিন।

তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত কৌশলগত চুক্তি সই হলে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। এসসিও’র পূর্ণ সদস্য হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে ইরানকে সব ধরণের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান রুশ প্রেসিডেন্ট।

এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনির প্রশংসা করে বলেন, তার সমর্থনের কারণেই অনেক যৌথ প্রকল্পে অগ্রগতি হয়েছে।

পুতিন বলেন, গত বছর ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ৮১ শতাংশ বেড়েছে ও চলতি বছরের প্রথম পাঁচ মাসে বাণিজ্য বেড়েছে ৩০ শতাংশ। আগামী সপ্তাহে রাশিয়ার ৮০টি কোম্পানির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ইরান সফরে যাবে।

দুই দেশের প্রেসিডেন্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। রুশ প্রেসিডেন্ট ছাড়াও কিরগিজস্তান ও তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট রাইসি।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিওর মহাসচিবের সঙ্গেও বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দে এসসিও’র দুই দিনের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ