1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাঙ্কিপক্স : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬০ Time View

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মাঙ্কিপক্স সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। বাইডেন প্রশাসন বলছে, ভ্যাকসিন, চিকিৎসা ও সংশ্লিষ্ট কার্যক্রম ত্বরান্বিত করতেই এ ব্যবস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্স সংক্রমণে গোটা বিশ্বে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত জানা গেল।

দেশটির স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী জেভিয়ের বেসররা বলেন, ‘‘এই রো মোকাবিলায় পরবর্তী ধাপে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উচিত মাংকিপক্সকে গুরুত্বসহকারে নেওয়া এবং এটি মোকাবিলায় আমাদের সহায়তা করার জন্য দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত সেখানে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে ৬ হাজার ৬০০ জনের।

সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে নিউইয়র্কে। এই অঙ্গরাজ্যটির সরকার গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করে। এরপর সংক্রমণের দিক থেকে রয়েছে ক্যালিফোর্নিয়া ও ইলিনিয়স অঙ্গরাজ্য।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এ পর্যন্ত ২৬ হাজার মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে।

করোনা মহামারির জন্য ২০২০ সালে জরুরি অবস্থা জারি করা হয়েছিল যুক্তরাষ্ট্রে। এর আগে, ২০১৭ সালে জিকা ভাইরাসের জন্য জারি করা হয় জরুরি অবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ