1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ খুলনায় আ.লীগ-বিএনপির মধ্যে ডিলারশিপ ভাগাভাগি উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি

বিশ্বে একদিন করোনায় আরও ১ হাজার ৭৭২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৭২ Time View

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৭২ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ২৯ হাজার ৬৭২ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯০ হাজার ২৮৩ জন। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৪৩৯ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৫৯৭ জন এবং মারা গেছেন ১৫৭ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৬৮২ জন এবং মারা গেছেন ২৮৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ