1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৬৮ Time View

ভারতে ক্রমেই বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। সর্বশেষ দেশটিতে এক বিদেশি নারী মাঙ্কিপক্সে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এতে করে দেশটিতে সংক্রামক এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

বুধবার (৩ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হওয়া বিদেশি ওই নারীর বয়স ৩১ বছর। তিনি দিল্লিতে রয়েছেন এবং সেখানেই তার সংক্রমণ শনাক্ত হয়। এদিকে সর্বশেষ এই সংক্রমণের জেরে দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

অবশ্য দিল্লি ছাড়া ভারতে এখন পর্যন্ত যত মাঙ্কিপক্স সংক্রমণের কথা সামনে এসেছে তার সবই দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ভারতের প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে এই রাজ্যটিতে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বিদেশি ওই নারী। তার ত্বকেও ব়্যাশ বের হতে দেখা যায়। আর এরপরই মাঙ্কিপক্সের জন্য তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে।

বর্তমানে ওই নারী দিল্লি লোক নায়ক জয় প্রকাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে যে ব্যক্তি দিল্লিতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন তাকে গত সোমবার এলএনজেপি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ রয়েছেন।

এদিকে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে কেরালায়। রাজ্যটির ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবক সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন।

অবশ্য কেরালা ছাড়াও ভারতের রাজধানী দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান মিলছে। এছাড়া রাজস্থান, হায়দরাবাদেও কয়েক জনের শরীরে মাঙ্কিপক্স উপসর্গ দেখা গেছে বলে দিন দু’য়েক আগে জানিয়েছিল ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ