1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাইওয়ানের আকাশ ও সমুদ্রসীমায় চীনের সামরিক মহড়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৫০ Time View

চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এ ঘটনাকে কেন্দ্র করে বেইজিং তাইওয়ানের সমুদ্র ও আকাশ সীমায় সামরিক মহড়া শুরু করেছে। শুধু তাই নয় যে কোনো সময় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাইওয়ান সরকার চীনের এ পরিকল্পনার নিন্দা জানিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ ও সমুদ্রসীমা অবরোধ করা হচ্ছে। তাইওয়ানের অঞ্চলে আগ্রাসন চালানো হচ্ছে।

বিবিসির চীনের সংবাদদাতা স্টিফেন ম্যাকডোনেল রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত একটি মানচিত্র টুইট করেছেন। এতে চীনের পরিকল্পিত মহড়ার অবস্থানগুলো দেখা যায়। ধারণা করা হচ্ছে, ন্যান্সি পেলোসি তাইওয়ান ছাড়ার পর আগামী বৃহস্পতিবার ও রোববারের মধ্যে হামলা হতে পারে।

এর আগে, মঙ্গলবার রাতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাইওয়ানের উত্তর, দক্ষিণ-পশ্চিম এবং উত্তরপূর্বাঞ্চলে যৌথভাবে আকাশ ও সমুদ্রে চীনের মহড়া চলবে। তাইওয়ান প্রণালীতে দীর্ঘ পাল্লার ‘লাইভ ফায়ারিং’ করা হবে।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ