1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক, কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে সম্মত দুই দেশ রাজশাহীতে ১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ খুলনায় আ.লীগ-বিএনপির মধ্যে ডিলারশিপ ভাগাভাগি উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৫৩ Time View

ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই শহরের গভর্নর ওলেকসি কুলেবা জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র সেখানকার বহু অবকাঠামোতে আঘাত হেনেছে। খবর আল জাজিরার।

টেলিগ্রামের এক পোস্টে ওলেকসি কুলেবা লিখেছেন, আজ সকালে (বৃহস্পতিবার) ভিশগরোদ জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শত্রুরা (রুশ বাহিনী)।

তবে এসব হামলায় হতাহতের বিষয়টি এখনও পরিস্কার নয়। ঘটনাস্থলে সব ধরনের জরুরি সেবা কর্মীরা কাজ করছেন বলে জানানো হয়েছে।

এদিকে যুদ্ধ-সংঘাতে প্রায় ৪০ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দুপক্ষেরই বহু সেনা হতাহত হয়েছে।

এক ভাষণে জেলেনস্কি বলেন, এই সংখ্যা (রুশ সেনা নিহত) এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার। সংঘাত শুরুর পর থেকে রুশ সেনারা বহু বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এছাড়া হাজার হাজার মানুষ আহত ও পঙ্গু হয়ে পড়েছে।

অপরদিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৫৮ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৬৮৪ জনের বেশি শিশু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ