1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক, কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে সম্মত দুই দেশ রাজশাহীতে ১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ খুলনায় আ.লীগ-বিএনপির মধ্যে ডিলারশিপ ভাগাভাগি উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

২৪ ঘণ্টায় মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র, সংক্রমণে জাপান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৫১ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১৯০২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭৯ হাজার ৭০৪ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৯ লাখ ৫৩ হাজার ২৭৩ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ১০ হাজার ৫৪৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৫৭৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৪ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৩২২ জন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৮০ হাজার ২২৬ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৮ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ৩৯৭ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ১৪ হাজার ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ২৭ লাখ ৬১ হাজার ৮৬৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৫৩ হাজার ৯৫৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৭৭ লাখ ৭২ হাজার ১৬৪ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৩০৮ জন, ইতালিতে ২০৭ জন, ফ্রান্সে ১০৩ জন, মেক্সিকোয় ১৫২ জন, রাশিয়ায় ৩৬ জন, অস্ট্রেলিয়ায় ৮২ জন এবং ইসরায়েলে ৪৩ জন মারা গেছেন।

এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮০ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ৬২৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩ হাজার ৫৭০ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ