1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

পশ্চিমতীরে ইসরায়েলের সেনাবাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৫৭ Time View

ফিলিস্তিনের পশ্চিমতীরের নাবলুসে অভিযান চালিয়ে ফিলিস্তিনের দুই নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। আল–জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত ওই দুই ফিলিস্তিনি হলেন মুহাম্মদ আজিজ (২৫) ও আবদুল রহমান সবহ (২৮)। আজিজের বুকে গুলি করা হয়েছে। আর আবদুল রহমানের মাথায় গুলি করা হয়েছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, মধ্য রাতের পর নাবলুসে একটি বাড়ি ইসরায়েলের সেনারা ঘিরে ফেলেন। এরপর সেখানে বোমা হামলা ও গুলি চালানো হয়। এতে এই দুই ফিলিস্তিনি মারা যান।

এই ঘটনার পর রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর এই অভিযানে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নাবলুসে ওই বাড়ির পাশে থাকেন নাসের এসতিতিয়া (৬০)। তিনি বলেন, ইসরায়েলের বাহিনীর গুলি চালানোর আগে ওই বাড়ির ভেতর থেকে গুলির শব্দ শুনতে পেয়েছেন তিনি। ইসরায়েলের বাহিনী তাদের আত্মসমার্পন করতে বলেছিল।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নেতা হুসেইন আল–শেখ। তিনি বলেন, নাবলুসে আরেকটি অপরাধ করল ইসরায়েলের দখলদার বাহিনী।

এদিকে ইসরায়েলের বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা নাবলুসে অভিযান চালিয়েছে। সেখানে গুলি বিনিময় হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ