1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার অবরোধের মধ্যেই মধ্যপ্রাচ্য সফর করলেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান

বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের অনেক কিছু শেখার আছে : রাজনাথ সিং

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৪৮ Time View

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক অগ্রগতির জন্য প্রশংসা করে বলেছেন, দেশটি যেভাবে সব ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে, ভবিষ্যতে এটি অগ্রগতির নতুন উচ্চতায় উন্নীত হবে।

শুক্রবার কলকাতায় একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনকালে তিনি বলেন, ‘বাংলাদেশে যে ধরনের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে তা বিশ্বের বিভিন্ন দেশের জন্য একটি উদাহরণ।’

এসময় তিনি, আর্থ সামজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখা উচিত বলেও মন্তব্য করেন।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রতিবেশী হিসেবে ভারত খুবই খুশি যে বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামি পরিহার করে আধুনিকীকরণ, মধ্যপন্থা ও ধর্মনিরপেক্ষতার পথে দ্রুত অগ্রসর হচ্ছে।

কোনো বিশেষ দেশের নাম উল্লেখ না করে রাজনাথ সিং বলেন, ধর্মীয় উগ্রবাদ, গোঁড়ামি ও সংকীর্ণতার সঙ্গে লড়াইরত ভারতের একটি প্রতিবেশী দেশের বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

তিনি বলেন, দেশটি নিজেই দারিদ্র্য, বেকারত্ব ও সন্ত্রাসবাদের সাথে লড়াই করছে এবং কখনো কখনো এটি ভারতকেও হয়রানি করার চেষ্টা করে। এর বিপরীতে, বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামি পরিহার করে আধুনিকীকরণ, মধ্যপন্থা ও ধর্মনিরপেক্ষতার পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, যোগাযোগ ও নিরাপত্তার মতো খাতে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) লিমিটেডের একটি প্রজেক্ট ১৭এ ফ্রিগেট ‘দুনাগিরি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন ‘যদি ভারত তার শক্তি বাড়ায় তবে এটি কেবল নিজের স্বার্থে নয়, তার বন্ধুদের স্বার্থেও।

রাজনাথ সিং বলেন, ভারত তার সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। ‘আমাদের নৌবাহিনীকে ভারত মহাসাগরীয় অঞ্চলে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুর্যোগের সময়ে এটিকে অবশ্যই প্রথমে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।’

এ প্রসঙ্গে তিনি বলেন, নৌবাহিনীকে আমাদের বন্ধু ও অংশীদারদের প্রয়োজনের সময়েও সহায়তার জন্য প্রস্তুতত থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ