1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

বিশ্বে একদিনের ব্যবধানে কমলো করোনায় মৃত্যু ও শনাক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৪৬ Time View

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা একদিনের ব্যবধানে কিছুটা কমেছে। গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬ লাখ ৪২ হাজার ৭৪৩ জন। গতকাল এ সংখ্যা ছিল ৯ লাখ ৯৪ হাজার ৭৬৪ জনে।

এ সময়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৯১৬ জনের। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭৫৯ জনে। এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়াল ৫৬ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ২৫৩ জনে। আর মৃত্যুর সংখ্যা ৬৩ লাখ ৬৮ হাজার ৮৩৮ জনে।

বিশ্বে এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৫৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার ১৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। আর শনাক্ত হয়েছে ফ্রান্সে। এর পরই রয়েছে ইতালি ও জাপান।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (১৭ জুলাই) এ তথ্য জানা গেছে।

ব্রাজিলে এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ২০৮ জনের। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ। এছাড়া দেশটিতে করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ৪০ হাজার ১৪৯ জন।

করোনার শুরু থেকে ব্রাজিলে এ পর্যন্ত মোট মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬ লাখ ৭৫ হাজার ৩৫৩ এবং ৩ কোটি ৩২ লাখ ৯০ হাজার ২৬৬ জন।

ফ্রান্সে করোনায় নতুন করে কারো মৃত্যু না হলেও দেশটি গত ২৪ ঘণ্টায় শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে। নতুন করে ১ লাখ ২৪ হাজার ৯ জন আক্রান্ত হয়েছে। এ সংখ্যা নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৫৭৬ এবং শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৪২ হাজার ৯১০ জন।

গত একদিনে জাপানে করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। আর শনাক্তের সংখ্যা ৯৯ হাজার ২৯১ জনে। এ সংখ্যা নিয়ে জাপানে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লাখ ১১ জন। আর মৃত্যু মাত্রা ৩১ হাজার ৫৫৯ জনে।

এছাড়া গত একদিনে করোনার ঊর্ধ্বমুখী দেশের কাতারে রয়েছে- যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও তাইওয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ