1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

বিশ্বে করোনায় দেড় হাজারের বেশি মৃত্যু, শনাক্ত প্রায় ১০ লাখ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৪৬ Time View

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৭৬৪ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৭৫৯ জনের।

করোনাভাইরাসের শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৮৪ হাজার ৪৩ জন মানুষের। আর এ ভাইরাসে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ কোটি ৫৪ লাখ ২৭ হাজার ১৬৪ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে। আর সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। এরপরই রয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার (১৬ জুলাই) এ তথ্য জানা গেছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে ২৬৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৯২৯ জন। এতে করে দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১০ লাখ ৪৮ হাজার ৪৮৬ এবং ৯ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৫৩৪ জন।

ব্রাজিলে নতুন করে ৬৫ হাজার ৩৭৯ জন শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ২৯২ জনের। ফ্রান্সে ৫৪ জনের মৃত্যুর পাশাপাশি করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ২৮৫ জনের। জার্মানিতে ১১৫ জনের মৃত্যু হয়েছে আর নতুন করে শনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৬৯৪ জন।

ইতালিতেও বেড়েছে করোনায় আক্রান্তর সংখ্যা। দেশটিতে এ সময়ে ১ লাখ ৮ হাজার ৬৭৪ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ১০৫ জনের।

এছাড়া করোনায় আক্রান্তের দিক দিয়ে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে- দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও তাইওয়ানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ