1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বার্তা এলো ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রিজভী প্রেমিকের সঙ্গে ঠাট্টা করাই কাল হলো রিধিকার বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে বর্তমান সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার বিএনপির সাড়ে ৪ হাজারের বেশি নেতাকর্মী ক্রসফায়ারের শিকার হয়েছেন: আইনমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, পুরোনো শত্রুতায় ফের উত্তাপ ‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়’ পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী ছয় মাসে একবারও রাজনৈতিক নিপীড়ন হয়নি : মাহদী আমিন

সিঁড়ির নিচে অজ্ঞান অবস্থায় মিললো ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা, মৃত ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪৮ Time View

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে ম্যানহাটনে তার নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি।

নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ এপার্টমেন্টের সিঁড়ির নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় ইভানা ট্রাম্পকে।

তাকে ওই অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সিঁড়ির উপর থেকে নিচে কীভাবে পড়ে গেলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

সাবেক স্ত্রীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই। ইভানা ট্রাম্প নিউইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন।

তিনি আরও লেখেন, ইভানা একজন চমৎকার, সুন্দর এবং আশ্চর্যজনক নারী ছিলেন। আমার প্রথম তিন সন্তানের মা ছিলেন ইভানা।

প্রথম স্ত্রী চেক মডেল ইভানার সঙ্গে ১৯৯২ সালে বিচ্ছেদ হয় ট্রাম্পের। তার দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলস। ১৯৯৩ সালে তাদের বিয়ে হয়। বিচ্ছেদ ১৯৯৯ সালে।

এরপর, ২০০৫ সালে তৃতীয় বিয়ে করেন ট্রাম্প। স্ত্রী মডেল মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মেলানিয়া হয়েছিলেন আমেরিকার ফার্স্ট লেডি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ