1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

বিশ্বে করোনায় আরও দেড় হাজার মৃত্যু, শনাক্ত প্রায় সাড়ে আট লাখ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৫ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত একদিনে আরও ১ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ লাখ ২৭ হাজার ১১১ জন। এ সংখ্যা নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৫৯ হাজার ৯৯৮ এবং শনাক্তের সংখ্যা ৫৫ কোটি ৩৬ লাখ ১ হাজার ৪৭৬ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে আর সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৭৮৮ জনের। আর মৃত্যু হয়েছে ২৮৩ জনের।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (৩ জুলাই) এ তথ্য জানা গেছে।

ব্রাজিলে ২৯৮ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৭৫ হাজার ৭৪৯ জন। এ সংখ্যা নিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৬ লাখ ৭১ হাজার ৭৬৪ এবং ৩ কোটি ২৪ লাখ ৩৪ হাজার ২০০ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ২৫ হাজার ৬৬ জন। এতে করে ইউরোপের এ দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৫ জনের। আর শনাক্ত ৩ কোটি ১২ লাখ ৮ হাজার ৯২৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টার জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া এবং মেক্সিকোতে বেড়েছে করোনা শনাক্তের হার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ