1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নিয়োগ দিচ্ছে কমিউনিটি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী ১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি, ফ্রেজার-ম্যাকগার্কের আরেকটি রেকর্ড গ্যালারিতে মুসলিমবিদ্বেষী স্লোগান, শাস্তি পেল স্প্যানিশ ফুটবল ফেডারেশন

যুক্তরাষ্ট্রের স্কুলে নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫৪ Time View

যুক্তরাষ্ট্রে টেক্সাসের স্কুলে হামলার ঘটনায় শ্রেণিকক্ষে ঢুকে বন্দুকধারীর গুলিতে ২১ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ওই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এখনো আতঙ্কে বিরাজ করছে। নিউ ইয়র্কের রাজ্য গভর্নর ক্যাথি হোচুল রাজ্যের সব স্কুল এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত রাখার নির্দেশ দিয়েছেন। বছরজুড়ে এ নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। অন্যান্য রাজ্যেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, লোকজন বেড়ে ওঠা পেট্রোলের মূল্য, দ্রব্যসামগ্রী নিয়ে উৎকণ্ঠায়। এরই মধ্যে এ ঘটনা সন্তানদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠার মধ্যে ফেলেছে অভিভাবকদের। এমন অবস্থায় রাজ্যের পুলিশ ও স্থানীয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী জনগণের পাশে থাকবে।

গভর্নর হোচুল বলেন, ১৪ মে বাফেলোর ঘটনার পর পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল। এরই মধ্যে আবার টেক্সাসের ঘটনায় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। আমরা কি পতাকা অর্ধনমিত রেখে শোক জানাতেই থাকব? আমেরিকায় মহামারি পরবর্তী বাস্তবতায় জনমানসের পরিবর্তন নিয়ে সামাজিক উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট থেকে প্রভাবশালী আইনপ্রণেতারা আমেরিকার আগ্নেয়াস্ত্র আইন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। মার্কিন সংবিধানে অস্ত্র রাখার অধিকার দেওয়া দ্বিতীয় সংশোধনী নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। নিউ ইয়র্কে শুধু চলতি বছরেই ৪ হাজার ১০০টির বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পেনসিলভেনিয়াসহ অন্য রাজ্য থেকে নিউ ইয়র্কে প্রতিদিন অবাধে অস্ত্র আসছে।

২৪ মে মঙ্গলবার টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়। বন্দুকধারী সালভাদর রামোস ১৮ বছরের শ্বেতাঙ্গ যুবক। একই স্কুলের সাবেক শিক্ষার্থী তিনি। পুলিশের গুলিতে রামোস নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ