1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলে পাশাপাশি মসজিদ-মন্দির, মিলেমিশে বসবাস মার্তিনেসের ঘটনায় কোনো ‘নাটক হয়নি’ ম্যানচেস্টার ইউনাইটেডে ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঐতিহাসিক মুহূর্ত’ রূপপুর বিদ্যুৎকেন্দ্র: জরুরি পরিস্থিতির প্রস্তুতি আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ নিয়োগ দিচ্ছে কমিউনিটি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বেড়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৫২ Time View

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৬৩০ জনের, যা আগের দিনের চেয়ে বেশি। এর আগে বুধবার (২৫ মে) মৃত্যু হয়েছে এক হাজার ৪৬৪ জনের। মঙ্গলবার (২৪ মে) মারা যান ৯৪০ জন।

এ ছাড়া বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ৪৩১ জন। আর বুধবার শনাক্ত হয়েছিল ৬ লাখ ২১ হাজার ৭৯ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৬ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার ৫৩৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬ হাজার ২৪৮। আর মোট সুস্থ হয়েছেন ৫০ কোটি ২ লাখ ৪৭ হাজার ৭৩০ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৩৪০ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩০ হাজার ৪১৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ২৬০ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৫০৭।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৬০২ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৬ হাজার ১১২ জন।

তালিকার চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯৪ লাখ ১৩ হাজার ৩৭১ জন। আর সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৫৬ জন।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা জার্মানিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬২ লাখ ৫ হাজার ২ জন। অন্যদিকে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ২৬ জন।

এছাড়া তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৩তম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ