1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলে পাশাপাশি মসজিদ-মন্দির, মিলেমিশে বসবাস মার্তিনেসের ঘটনায় কোনো ‘নাটক হয়নি’ ম্যানচেস্টার ইউনাইটেডে ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঐতিহাসিক মুহূর্ত’ রূপপুর বিদ্যুৎকেন্দ্র: জরুরি পরিস্থিতির প্রস্তুতি আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ নিয়োগ দিচ্ছে কমিউনিটি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৫৩ Time View

উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূলে একটি নিষিদ্ধ ঘোষিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

পাঁচ দিনের এশিয়া সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ অঞ্চল ছেড়ে যাওয়ার কয়েক ঘণ্টাা পরই পিয়ংইয়ংয়ের নিষিদ্ধ ঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর পাওয়া গেল।

সদ্য শেষ হওয়া এ সফরে জো বাইডেন পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির মুখে সিউল এবং টোকিওকে রক্ষা করার অঙ্গীকার করেছেন। আর বাইডেনের এমন বক্তব্যের পরই নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল কিম জং উনের দেশ।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল পিয়ংইয়ংয়ের সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘আন্তর্জাতিক শান্তির জন্য হুমকিস্বরূপ গুরুতর উস্কানি’ বলে নিন্দা করেছেন।

এ ছাড়া এক বিবৃতিতে ইয়ুন সুক ইওল দক্ষিণ কোরিয়া-মার্কিন সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে বর্ধিত ও শক্তিশালী করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, উত্তর কোরিয়ার ক্রমাগত উস্কানি কেবল দেশটিকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকেই নিয়ে যাবে।

এর আগে চলতি বছরের মার্চে নিষিদ্ধ ঘোষিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।
খবর বিবিসি ও আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ