1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে বৈশ্বিক অর্থনীতি : আইএমএফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪৭ Time View

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর বর্তমানে বৈশ্বিক অর্থনীতি সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছে করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এই আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিসটালিনা জর্জিভা এক বিবৃতিতে বলেন, সম্ভবত আমরা নানা দুর্যোগ ও বিপর্যয়ের এক মিলিত অবস্থানের মুখোমুখি হয়েছি। করোনা মহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক হয়ে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। এ কারণে বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার থমকে গেছে। মুদ্রাস্ফীতি বাড়ার কারণে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে।

এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের প্রাক্কালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, মুদ্রাস্ফীতি বাড়তে থাকায় চলতি বছর নতুন করে বিশ্বের ২৬ কোটি ৩০ লাখ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। সংস্থাটি বলেছে, ২০২০ সাল থেকে বিশ্বে নতুন করে ৫৭৩ জন বিলিওনিয়ার হয়েছে।

তারা করোনা মহামারীর সময় বিলিওনেয়ার হওয়া লোকদের ওপর আরেও কর আরোপের আহ্বান জানিয়েছে। সূত্র : সিএনবিসি, ফিন্যান্সিয়াল টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ