1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পূজায় প্রধানমন্ত্রীর রংপুর সফর, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ গ্রাহকসেবার মান বাড়াতে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেপ্তার তায়িজের যুদ্ধে গুরুত্বপূর্ণ কয়েকটি জেলার নিয়ন্ত্রণ নিল হুতিরা পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৯ Time View

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিস পরিদর্শন করেছেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান। বুধবার (১২ মে) তিনি পরিদর্শন করেন।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন। স্বাধীন বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও দূরদর্শীতার কথা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রার কথা উল্লেখ করে মন্ত্রী সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র সরকারকে বাংলাদেশ সম্পর্কে সঠিক ও স্বচ্ছ ধারণা দিতে কনস্যুলেট জেনারেল অফিসের চলমান প্রচেষ্টার তিনি প্রশংসা করেন।

সরকারের প্রবাসী বান্ধবনীতি ও পদক্ষেপসমূহের বর্ণনা করে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

কনসাল জেনারেল ড. ইসলাম মন্ত্রীকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেন। পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা কার্যক্রম পরিদর্শন করেন। কনস্যুলেটে আগত সেবাপ্রার্থীদের সাথে মতবিনিময় করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটে কর্মরত সকল কর্মকর্তাকে আহ্বান জনান। কনসাল জেনারেল ড. ইসলাম কনস্যুলেট সফরের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ